হাদিসসমূহ
#1002
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। আমর ইবনু আলী (রহঃ) ... জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। উমর (রাঃ) সা’দ (রাঃ)-কে বললেন লোক প্রত্যেক কাজে তোমার বিপক্ষে অভিযোগ করে। এমনকি সালাত সম্পর্কেও। তখন সা'দ বললেন, আমি প্রথম দু'রাকআত লম্বা করি আর শেষের দু'রাকআত সংক্ষিপ্ত করি। আর আমি যে সকল সালাত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইকতিদা করে আদায় করেছি সে সকল সালাতে তাঁর অনুকরণ করতে ক্রটি করি না। তিনি বললেন, তোমার প্রতি আমার ধারণাও তাই।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى بن سعيد، قال حدثنا شعبة، قال حدثني ابو عون، قال سمعت جابر بن سمرة، يقول قال عمر لسعد قد شكاك الناس في كل شىء حتى في الصلاة . فقال سعد اتيد في الاوليين واحذف في الاخريين وما الو ما اقتديت به من صلاة رسول الله صلى الله عليه وسلم . قال ذاك الظن بك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #1002
- Book Index
- 127
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
