হাদিসসমূহ
#993
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। সুলায়মান ইবনু দাঊদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে যুদ্ধের নেতা করে পাঠালেন। তিনি তাঁর সাথীদের নিয়ে সালাতে কুরআন পাঠ করতেন আর “কুল হুয়াল্লাহু আহাদ” দ্বারা শেষ করতেন। সঙ্গী লোকেরা ফিরে এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ ঘটনা উল্লেখ করলেন। তিনি বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা কর, সে কেন এরূপ করেছে? তারা তাঁকে প্রশ্ন করলে, তিনি বললেন, কেননা, তা দয়াময়ের গুন। তাই আমি তা পড়া পছন্দ করি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে সংবাদ দাও যে, আল্লাহ তা’আলা তাকে ভালবাসেন।
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #993
- Book Index
- 118
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon