হাদিসসমূহ
#983
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এমন কোন ব্যক্তির পেছনে সালাত আদায় করিনি যার সালাত অমুক ব্যাক্তির সালাতের চেয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের সাথে সঠিক সামঞ্জস্যপূর্ণ। অতএব, আমরা ঐ ব্যক্তির পেছনে সালাত-আদায় করলাম। তিনি জোহরের প্রথম দু'রাকআত লম্বা করতেন, পরের দু'রাক’আত সংক্ষিপ্ত করে আদায় করতেন। আসরের সালাতও সংক্ষিপ্ত করে আদায় করতেন। আর মাগরিবে কিসারে মুফাস্সাল পড়তেন। আর ইশার সালাত আদায় করতেন “ওয়াশ্ শামসি ওয়াদূহাহা এবং এর মত সূরা দ্বারা। আর ফজরের সালাত আদায় করতেন দুটি লম্বা সূরা দ্বারা।
اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا عبد الله بن الحارث، عن الضحاك بن عثمان، عن بكير بن عبد الله بن الاشج، عن سليمان بن يسار، عن ابي هريرة، قال ما صليت وراء احد اشبه صلاة برسول الله صلى الله عليه وسلم من فلان . فصلينا وراء ذلك الانسان وكان يطيل الاوليين من الظهر ويخفف في الاخريين ويخفف في العصر ويقرا في المغرب بقصار المفصل ويقرا في العشاء بالشمس وضحاها واشباهها ويقرا في الصبح بسورتين طويلتين
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #983
- Book Index
- 108
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
