হাদিসসমূহ
#934
সুনানে নাসাই - The Commencement of the Prayer
। মুহাম্মদ ইবনু সালামা ও হারিসা ইবনু মিসকীন (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হারিস ইবনু হিশাম (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, আপনার নিকট ওহী কী রূপে আসে? তিনি বললেন, কোন কোন সময় আমার নিকট ওহী আসে ঘন্টা ধ্বনির ন্যায়, আর এটই আমার উপর কষ্টদায়ক হয়। আর আমার থেকে তা সমাপ্ত হলে দেখা যায় আমি তা মুখস্থ করে ফেলেছি, যা বলা হয়েছে। আর কোন কোন সময় ফেরেশতা মানুষের বেশ ধরে আমার কাছে এসে কথাবার্তা বলেন। তখন তিনি যা বলেন, তা আমি মুখস্থ করে নেই। আয়িশা (রাঃ) বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে তাঁর উপর ওহী অবর্তীর্ণ হতে এবং যখন তা শেষ হতো তখন তাঁর ললাট থেকে ঘাম দরদর করে পড়তে দেখেছি।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، - واللفظ له - عن ابن القاسم، قال حدثني مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان الحارث بن هشام، سال رسول الله صلى الله عليه وسلم كيف ياتيك الوحى فقال رسول الله صلى الله عليه وسلم " احيانا ياتيني في مثل صلصلة الجرس وهو اشده على فيفصم عني وقد وعيت ما قال واحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فاعي ما يقول " . قالت عايشة ولقد رايته ينزل عليه في اليوم الشديد البرد فيفصم عنه وان جبينه ليتفصد عرقا
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Commencement of the Prayer
- Hadith Index
- #934
- Book Index
- 59
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
