হাদিসসমূহ
#850
সুনানে নাসাই - Leading the Prayer
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন অন্ধ লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমার এমন কোন পথপ্রদর্শক নেই, যে আমাকে সালাতে নিয়ে যাবে। সে ব্যক্তি তাঁর নিকট নিজ ঘরে সালাত আদায় করার অনুমতি চাইলেন। তিনি তাঁকে অনুমতি দিলেন। যখন ঐ ব্যক্তি চলে যাচ্ছিলেন তখন তাকে ডেকে বললেনঃ তুমি কি সালাতের আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তাহলে তার উত্তর দাও (অর্থাৎ আযানের উত্তর দাও এবং জামাআতে উপস্থিত হও)
اخبرنا اسحاق بن ابراهيم، قال حدثنا مروان بن معاوية، قال حدثنا عبيد الله بن عبد الله بن الاصم، عن عمه، يزيد بن الاصم عن ابي هريرة، قال جاء اعمى الى رسول الله صلى الله عليه وسلم فقال انه ليس لي قايد يقودني الى الصلاة فساله ان يرخص له ان يصلي في بيته فاذن له فلما ولى دعاه قال له " اتسمع النداء بالصلاة " . قال نعم . قال " فاجب
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Leading the Prayer
- Hadith Index
- #850
- Book Index
- 74
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
