হাদিসসমূহ
#847
সুনানে নাসাই - Leading the Prayer
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... মাদান ইবনু আবূ তালহা ইয়া'মুরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূদ-দারদা (রাঃ) আমাকে বললেনঃ তোমার বাড়ি কোথায়? আমি বললামঃ আমার বাড়ি হিমসের নিকটবর্তী এক গ্রামে। তখন আবূ-দারদা বললেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কোন গ্রামে অথবা অনাবাদী স্থানে তিনজন লোক থাকাবস্থায় সেখানে সালাত প্রতিষ্ঠিত না হলে তাদের উপর শয়তানের আধিপত্য বিস্তার লাভ করে। অতএব তোমরা জামাতকে অত্যাবশ্যকীয়রূপে গ্রহণ করবে। কেননা বাঘ বিচ্ছিন্ন ছাগলকে খেয়ে ফেলে। সায়িব (রহঃ) বলেনঃ জামাআত অর্থ সালাতের জামাআত।
اخبرنا سويد بن نصر، قال انبانا عبد الله بن المبارك، عن زايدة بن قدامة، قال حدثنا السايب بن حبيش الكلاعي، عن معدان بن ابي طلحة اليعمري، قال قال لي ابو الدرداء اين مسكنك قلت في قرية دوين حمص . فقال ابو الدرداء سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ما من ثلاثة في قرية ولا بدو لا تقام فيهم الصلاة الا قد استحوذ عليهم الشيطان فعليكم بالجماعة فانما ياكل الذيب القاصية " . قال السايب يعني بالجماعة الجماعة في الصلاة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Leading the Prayer
- Hadith Index
- #847
- Book Index
- 71
Grades
- Abu GhuddahHasan
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiIsnaad Sahih
