হাদিসসমূহ
#767
সুনানে নাসাই - The Qiblah
। শুআয়ব ইবনু ইউসূফ (রহঃ) ... আমর ইবনু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আমার সস্প্রদায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে প্রত্যাবর্তন করল, তখন তারা বলল যে, তিনি বলেছেন, তোমাদের ইমামতি করবে সে-ই, যে তোমাদের মধ্যে কুরআন বেশি পড়তে পারে। তিনি আরো বলেনঃ তখন তারা আমাকে ডাকল এবং আমাকে রুকু-সিজদা শিখিয়ে দিল। তারপর আমি তাদের নিয়ে সালাত আদায় করতাম। তখন আমার গায়ে থাকত একখানা কাটা চাদর। তারা আমার পিতাকে বলতো, আপনি কি আমাদের থেকে আপনার ছেলের নিতম্ভ ঢাকবেন না?
اخبرنا شعيب بن يوسف، قال حدثنا يزيد بن هارون، قال انبانا عاصم، عن عمرو بن سلمة، قال لما رجع قومي من عند النبي صلى الله عليه وسلم قالوا انه قال " ليومكم اكثركم قراءة للقران " . قال فدعوني فعلموني الركوع والسجود فكنت اصلي بهم وكانت على بردة مفتوقة فكانوا يقولون لابي الا تغطي عنا است ابنك
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Qiblah
- Hadith Index
- #767
- Book Index
- 26
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
