হাদিসসমূহ
#750
সুনানে নাসাই - The Qiblah
। আমর ইবনু আলী (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করার জন্য দাঁড়ায়, তখন সে নিজেকে আড়াল করে নেবে যদি তার সামনে হাওদার হেলান কাঠের মত কিছু থাকে। যদি তার সামনে হাওদার হেলান কাঠের মত কিছু না থাকে, তাহলে তার সালাত নষ্ট করবে নারী- গাধা এবং কাল কুকুর। আমি বললাম, লাল ও হলুদে কুকুরের তুলনায় কালো কুকুরের অবস্থা কি?। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করেছিলাম, যেমন তুমি আমাকে প্রশ্ন করেছ। তখন তিনি বললেনঃ কালো কুকুর শয়তান।
اخبرنا عمرو بن علي، قال انبانا يزيد، قال حدثنا يونس، عن حميد بن هلال، عن عبد الله بن الصامت، عن ابي ذر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا كان احدكم قايما يصلي فانه يستره اذا كان بين يديه مثل اخرة الرحل فان لم يكن بين يديه مثل اخرة الرحل فانه يقطع صلاته المراة والحمار والكلب الاسود " . قلت ما بال الاسود من الاصفر من الاحمر فقال سالت رسول الله صلى الله عليه وسلم كما سالتني فقال " الكلب الاسود شيطان
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Qiblah
- Hadith Index
- #750
- Book Index
- 9
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
