হাদিসসমূহ
#749
সুনানে নাসাই - The Qiblah
। মুহাম্মাদ ইবনু সালামা ও হারিস ইবনু মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনু যায়দ, বিলাল ও উসমান ইবনু তালহা হাজাবী কাবায় প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে দিলেন। আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন। বিলাল যখন বের হলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করলেন? তিনি বললেন- তিনি একটি খুটি তাঁর বামদিকে, দু’টি খুটি তাঁর ডান দিকে রাখলেন আর তিনটি খুটি তার পেছনে রাখলেন। আর বায়তূল্লাহ তৎকালে ছয়টি খুটির উপর ছিল তারপর তিনি সালাত আদায় করলেন। তিনি তার এবং দেয়ালের মধ্যস্থলে প্রায় তিন হাত ব্যবধান রাখলেন।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، عن ابن القاسم، قال حدثني مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم دخل الكعبة هو واسامة بن زيد وبلال وعثمان بن طلحة الحجبي فاغلقها عليه قال عبد الله بن عمر فسالت بلالا حين خرج ماذا صنع رسول الله صلى الله عليه وسلم قال جعل عمودا عن يساره وعمودين عن يمينه وثلاثة اعمدة وراءه - وكان البيت يوميذ على ستة اعمدة - ثم صلى وجعل بينه وبين الجدار نحوا من ثلاثة اذرع
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Qiblah
- Hadith Index
- #749
- Book Index
- 8
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
