হাদিসসমূহ
#654
সুনানে নাসাই - The Call to Prayer
। কুতায়বা (রহঃ) ... নাফে (রহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) এক রাতে সালাতের জন্য আযান দেন। সে রাত্রে খুব ঠাণ্ডা পড়েছিল ও প্রচণ্ড বাতাস বইছিল। তিনি আযানে বলেনঃ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ সকলেই আপন আপন স্থানে সালাত আদায় করে নিন। কেননা ঠাণ্ডা ও বৃষ্টির রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াযযিনকে এই কথা ঘোযণা করতে নির্দেশ দিতেন যে, সকলেই আপন আপন স্থানে সালাত আদায় করে নিন।
اخبرنا قتيبة، عن مالك، عن نافع، ان ابن عمر، اذن بالصلاة في ليلة ذات برد وريح فقال الا صلوا في الرحال فان رسول الله صلى الله عليه وسلم كان يامر الموذن اذا كانت ليلة باردة ذات مطر يقول الا صلوا في الرحال
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- The Call to Prayer
- Hadith Index
- #654
- Book Index
- 29
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
