হাদিসসমূহ
#468
সুনানে নাসাই - Prayer
। মুহাম্মদ ইবনু উসমান (রহঃ) ... আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ্র ইবাদত কর এবং তাঁর সঙ্গে কিছু শরীক করবে না। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। (জবাব দেয়ার পর) প্রশ্নকারীকে বললেন, উটের লাগাম ছেড়ে দাও। যেহেতু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটের উপর সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন।
اخبرنا محمد بن عثمان بن ابي صفوان الثقفي، قال حدثنا بهز بن اسد، قال حدثنا شعبة، قال حدثنا محمد بن عثمان بن عبد الله، وابوه، عثمان بن عبد الله انهما سمعا موسى بن طلحة، يحدث عن ابي ايوب، ان رجلا، قال يا رسول الله اخبرني بعمل يدخلني الجنة فقال رسول الله صلى الله عليه وسلم " تعبد الله ولا تشرك به شييا وتقيم الصلاة وتوتي الزكاة وتصل الرحم ذرها " كانه كان على راحلته
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Prayer
- Hadith Index
- #468
- Book Index
- 21
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
