হাদিসসমূহ
#435
সুনানে নাসাই - Ghusl and Tayammum
। আলী ইবনু মায়মূন (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। আলী, মিকদাদ এবং আম্মার (রাঃ) আলাপ করছিলেন, আলী (রাঃ) বললেনঃ আমি একজন এমন ব্যাক্তি যার অত্যধিক মযী নির্গত হয়, কিন্তু এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করতে আমি লজ্জাবোধ করি। যেহেতু তাঁর কন্যা আমার সহধর্মিণী। অতএব তোমাদের একজন তাঁকে জিজ্ঞাসা কর, তাঁদের একজন জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করেছিলেন, তা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা মযী। যখন কারও তা নির্গত হয়, তখন সে তার ঐ স্থান ধুয়ে ফেলবে এবং সালাতের উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করবে অথবা তিনি বলেছেনঃ সালাতের উযূর ন্যায়।
اخبرنا علي بن ميمون، قال حدثنا مخلد بن يزيد، عن ابن جريج، عن عطاء، عن ابن عباس، قال تذاكر علي والمقداد وعمار فقال علي اني امرو مذاء واني استحي ان اسال رسول الله صلى الله عليه وسلم لمكان ابنته مني فيساله احدكما فذكر لي ان احدهما ونسيته ساله فقال النبي صلى الله عليه وسلم " ذاك المذى اذا وجده احدكم فليغسل ذلك منه وليتوضا وضوءه للصلاة او كوضوء الصلاة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Ghusl and Tayammum
- Hadith Index
- #435
- Book Index
- 41
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiSahih
