হাদিসসমূহ
#424
সুনানে নাসাই - Ghusl and Tayammum
। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি দুধ দোহনের ন্যায় কোন পাত্র আনাতেন এবং তা থেকে এক অঞ্জলি পানি নিয়ে মাথার ডান পার্শ্ব থেকে আরম্ভ করতেন পরে বাম পার্শ্বে পানি ঢালতেন। তারপর দু’হাত দ্বারা পানি নিতেন এবং তা দ্বারা মাথায় পানি ঢালতেন।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا الضحاك بن مخلد، عن حنظلة بن ابي سفيان، عن القاسم، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا اغتسل من الجنابة دعا بشىء نحو الحلاب فاخذ بكفه بدا بشق راسه الايمن ثم الايسر ثم اخذ بكفيه فقال بهما على راسه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Ghusl and Tayammum
- Hadith Index
- #424
- Book Index
- 29
Grades
- Abu GhuddahSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
