হাদিসসমূহ
#415
সুনানে নাসাই - Ghusl and Tayammum
। মুহাম্মদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আতা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে হানী (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। তখন তিনি গোসল করছিলেন। তাঁর জন্য বস্ত্র দ্বারা পর্দার ব্যবস্থা করেছিলেন। তিনি এমন পাত্রে গোসল করছিলেন যাতে আটার চিহ্ন বিদ্যমান ছিল। তিনি বলেনঃ তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশ্তের সালাত আদায় করলেন। আমার স্মরণ নাই তিনি গোসলের পর কত রাকাত সালাত আদায় করেছিলেন। ("আমার স্মরণ নাই তিনি কত রাকআত পড়েছেন" এ অংশ টুকু বাদে হাদিসটি সহিহ। আর এ অংশটুকু শায। উম্মু হানি হতে সহিহ সানাদে বর্ণিত আছে যে, তিনি আট রাকাআত নামায পড়েছেন। বুখারি ও মুসলিমেও আছে।)
اخبرنا محمد بن يحيى بن محمد، قال حدثنا محمد بن موسى بن اعين، قال حدثنا ابي، عن عبد الملك بن ابي سليمان، عن عطاء، قال حدثتني ام هاني، انها دخلت على النبي صلى الله عليه وسلم يوم فتح مكة وهو يغتسل قد سترته بثوب دونه في قصعة فيها اثر العجين . قالت فصلى الضحى فما ادري كم صلى حين قضى غسله
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Ghusl and Tayammum
- Hadith Index
- #415
- Book Index
- 20
Grades
- Abu GhuddahShadh
- Al-AlbaniShadh
- Zubair Ali ZaiIsnaad Hasan
