হাদিসসমূহ
#414
সুনানে নাসাই - Ghusl and Tayammum
। মুহাম্মদ ইবনু বাশ্শার (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। আমি তাঁর আগে পানি নিতে চেষ্টা করতাম আর তিনি আমার আগে নিতে চাইতেন। এমনকি তিনি বলতেনঃ আমার জন্য রাখ, আর আমি বলতাম, আমার জন্য রাখুন। সুওয়ায়দ-এর রিওয়ায়াতে রয়েছে, তিনি আমার আগে নিতে চাইতেন আর আমি তাঁর আগে নিতে চাইতাম আর বলতামঃ আমার জন্য রাখুন। আমার জন্য রাখুন।
اخبرنا محمد بن بشار، عن محمد، حدثنا شعبة، عن عاصم، ح واخبرنا سويد بن نصر، قال انبانا عبد الله، عن عاصم، عن معاذة، عن عايشة، قالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء واحد ابادره ويبادرني حتى يقول " دعي لي " . واقول انا دع لي . قال سويد يبادرني وابادره فاقول دع لي دع لي
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Ghusl and Tayammum
- Hadith Index
- #414
- Book Index
- 19
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
