হাদিসসমূহ
#406
সুনানে নাসাই - Ghusl and Tayammum
। ইবরাহীম ইবনু ইয়াকূব (রহঃ) ... ইয়ালা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক ব্যাক্তি খোলা জায়গায় (পর্দা ব্যতীত) গোসল করছে। তিনি মিম্বরে আরোহণ করলেন, আল্লাহ্ তা’আলার প্রশংসা ও তাঁর গুণগান করলেন। তারপর বললেনঃ আল্লাহ্ তা’আলা ধৈর্যশীল, লজ্জাশীল, (মানুষের পাপ) আড়ালকারী। তিনি লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব তোমাদের কেউ যখন গোসল করবে, সে যেন পর্দা করে।
اخبرني ابراهيم بن يعقوب، قال حدثنا النفيلي، قال حدثنا زهير، قال حدثنا عبد الملك، عن عطاء، عن يعلى، ان رسول الله صلى الله عليه وسلم راى رجلا يغتسل بالبراز فصعد المنبر فحمد الله واثنى عليه وقال " ان الله عز وجل حليم حيي ستير يحب الحياء والستر فاذا اغتسل احدكم فليستتر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Ghusl and Tayammum
- Hadith Index
- #406
- Book Index
- 11
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
