হাদিসসমূহ
#380
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি পানপাত্র থেকে পান করতাম তখন আমি ছিলাম ঋতুমতী। তারপর আমি তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রদান করতাম, তিনি আমার মুখের স্থানে তার মুখ রেখে পান করতেন এবং ঋতুমতী অবস্থায় আমি গোশত যুক্ত হাড় হতে গোশত চিবাতাম আর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে প্রদান করতাম। তিনি আমর মুখ রাখার স্থানে নিজের মুখ রাখতেন।
اخبرنا محمود بن غيلان، قال حدثنا وكيع، قال حدثنا مسعر، وسفيان، عن المقدام بن شريح، عن ابيه، عن عايشة، قالت كنت اشرب من القدح وانا حايض، فاناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع في فيشرب منه واتعرق من العرق وانا حايض فاناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع في
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #380
- Book Index
- 32
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
