হাদিসসমূহ
#372
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাঁদরে রাত্রি যাপন করতাম অথচ আমি ছিলাম ঋতুমতী। আমার কোন কিছু তার শরীরে লাগলে তিনি শুধু ঐ স্থান ধুয়ে নিতেন, এর অধিক ধুতেন না। আর তাতেই তিনি সালাত আদায় করতেন। এর পর তিনি আবার আমার নিকট ফিরে আসতেন। আবার আমার শরীর হতে তার শরীরে কিছু লাগলে অনুরূপ শুধু ঐ জায়গা ধুতেন এর বেশী ধুতেন না। আর এতেই তিনি নামায আদায় করতেন।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا يحيى، عن جابر بن صبح، قال سمعت خلاسا، يحدث عن عايشة، قالت كنت انا ورسول الله، صلى الله عليه وسلم نبيت في الشعار الواحد وانا طامث حايض فان اصابه مني شىء غسل مكانه لم يعده ثم صلى فيه ثم يعود فان اصابه مني شىء فعل مثل ذلك غسل مكانه لم يعده وصلى فيه
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #372
- Book Index
- 24
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
