হাদিসসমূহ
#371
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ, ইসহাক ইবনু ইবরাহীম ও ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... যায়নাব বিনত আবূ সালামা (রাঃ) থেকে বর্ণিত। উম্মে সালামা (রাঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শায়িত ছিলাম। এমতাবস্থায় আমার হায়য দেখা দিলে আমি সরে পড়লাম এবং আমার হায়য বস্ত্র পরিধান করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি হায়যগ্রস্ত হয়েছ কি? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন এবং আমি তার সঙ্গে একই চাঁদরে শয়ন করলাম। হাদিসে বর্ণিত শব্দাবলী উবাইদুল্লাহ ইবনু সাঈদের।
اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا معاذ بن هشام، ح وانبانا اسحاق بن ابراهيم، قال انبانا معاذ بن هشام، قال حدثني ابي ح، وانبانا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، - وهو ابن الحارث - قال حدثنا هشام، عن يحيى بن ابي كثير، قال حدثني ابو سلمة، ان زينب بنت ابي سلمة، حدثته ان ام سلمة حدثتها قالت، بينما انا مضطجعة، مع رسول الله صلى الله عليه وسلم اذ حضت فانسللت فاخذت ثياب حيضتي فقال رسول الله صلى الله عليه وسلم " انفست " . قلت نعم فدعاني فاضطجعت معه في الخميلة . واللفظ لعبيد الله بن سعيد
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #371
- Book Index
- 23
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
