হাদিসসমূহ
#369
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইয়াহূদী নারীদের যখন হায়য আসত তখন তারা তাদের সাথে একত্রে পানাহার করত না, তাদের সাথে ঘরে একত্রে অবস্থানও করত না। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে প্রশ্ন করলে আল্লাহ তা’আলাوَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى এই আয়াত নাযিল করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেনঃ তারা যেন তাদের সাথে একসাথে পানাহার করে এবং তাদের সাথে একই ঘরে বসবাস করে, আর যেন তাদের সাথে সহবাস ব্যতীত অন্য সব কিছু করে। এরপর ইয়াহুদীরা বলতে লাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন ব্যাপারেই বিরোধিতা না করে ছাড়বেন না। তখন উসায়দ ইবনু হুযায়র (রাঃ) এবং আব্বাদ ইবনু বিশর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সংবাদ দিয়ে বললেন, তাহলে কি আমরা স্ত্রীদের সাথে হায়যের সময় সহবাস করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার রঙ পরিবর্তন হয়ে গেল। এমনকি আমরা ধারণা করলাম, তিনি তাদের প্রতি রাগান্বিত হয়েছেন। তখন তারা উঠে চলে গেলেন। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাদিয়ার দুধ আসল। তিনি উক্ত দু’জনের খোঁজে লোক পাঠালেন। সে উভয়কে ফিরিয়ে আনলেন, তিনি তাঁদেরকে তা পান করালেন। তখন বোঝা গেল যে, তিনি তাদের উপরে রাগান্বিত হন নি।
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا سليمان بن حرب، قال حدثنا حماد بن سلمة، عن ثابت، عن انس، قال كانت اليهود اذا حاضت المراة منهم لم يواكلوهن ولا يشاربوهن ولا يجامعوهن في البيوت فسالوا النبي صلى الله عليه وسلم فانزل الله عز وجل { ويسالونك عن المحيض قل هو اذى } الاية فامرهم رسول الله صلى الله عليه وسلم ان يواكلوهن ويشاربوهن ويجامعوهن في البيوت وان يصنعوا بهن كل شىء ما خلا الجماع . فقالت اليهود ما يدع رسول الله صلى الله عليه وسلم شييا من امرنا الا خالفنا . فقام اسيد بن حضير وعباد بن بشر فاخبرا رسول الله صلى الله عليه وسلم قالا انجامعهن في المحيض فتمعر رسول الله صلى الله عليه وسلم تمعرا شديدا حتى ظننا انه قد غضب فقاما فاستقبل رسول الله صلى الله عليه وسلم هدية لبن فبعث في اثارهما فردهما فسقاهما فعرف انه لم يغضب عليهما
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #369
- Book Index
- 21
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
