হাদিসসমূহ
#365
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। সুয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি ইস্তিহাযায় আক্রান্ত, ফলে আমি পবিত্র হইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা শিরা হতে নির্গত রক্ত, হায়য নয়। অতএব যখন হায়য আসবে তখন তুমি সালাত আদায় হতে বিরত থাকবে, আর যখন ঐ সময় অতিবাহিত হবে, তখন তোমার শরীর হতে রক্ত ধুয়ে সালাত আদায় করবে।
اخبرنا سويد بن نصر، قال حدثنا عبد الله، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان فاطمة بنت ابي حبيش، اتت رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني استحاض فلا اطهر . فقال رسول الله صلى الله عليه وسلم " انما ذلك عرق وليست بالحيضة فاذا اقبلت الحيضة فامسكي عن الصلاة واذا ادبرت فاغسلي عنك الدم وصلي
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #365
- Book Index
- 17
Grades
- Abu Ghuddah-
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
