হাদিসসমূহ
#363
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) ইস্তিহাজাগ্রস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হায়যের রক্ত কালো বর্ণের, যা চেনা যায়। এমতাবস্থায় তুমি সালাত থেকে বিরত থাকবে। আর যখন অন্য রক্ত হয় তখন উযু করবে এবং সালাত আদায় করবে। আবূ আবদুর রহমান বলেন এ হাদিসটি একাধিক ব্যক্তি বর্ণনা করেছেন। তবে ইবনু আদি যা উল্লেখ করেছেন- 'ইস্তিহাজাগ্রস্ত মহিলা ওযু করে নামায আদায় করবে' তা অন্য কেউ উল্লেখ করেন নি।
واخبرنا محمد بن المثنى، قال حدثنا ابن ابي عدي، من حفظه قال حدثنا محمد بن عمرو، عن ابن شهاب، عن عروة، عن عايشة، ان فاطمة بنت ابي حبيش، كانت تستحاض فقال لها رسول الله صلى الله عليه وسلم " ان دم الحيض دم اسود يعرف فاذا كان ذلك فامسكي عن الصلاة فاذا كان الاخر فتوضيي وصلي " . قال ابو عبد الرحمن قد روى هذا الحديث غير واحد ولم يذكر احد منهم ما ذكر ابن ابي عدي والله تعالى اعلم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #363
- Book Index
- 15
Grades
- Abu GhuddahHasan Sahih
- Al-AlbaniHasan Sahih
- Zubair Ali ZaiDaif
