হাদিসসমূহ
#361
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। সুওয়ায়দ ইবনু নসর (রহঃ) ... যায়নাব বিনত জাহশ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে, আমি ইস্তিহাযা গ্রস্ত। তিনি বললেনঃ সে তার হায়যের দিনগুলোতে সালাত আদায় হতে বিরত থাকবে। পরে গোসল করবে। যোহরের সালাত দেরীতে আর আসরের সালাত প্রথম ওয়াক্তে গোসল করে আদায় করবে এবং পুনরায় গোসল করে মাগরিবকে পিছিয়ে আর ঈশাকে প্রথমভাগে আদায় করবে এবং ফজরের জন্য একবার গোসল করবে।
اخبرنا سويد بن نصر، قال حدثنا عبد الله، عن سفيان، عن عبد الرحمن بن القاسم، عن القاسم، عن زينب بنت جحش، قالت قلت للنبي صلى الله عليه وسلم انها مستحاضة . فقال " تجلس ايام اقرايها ثم تغتسل وتوخر الظهر وتعجل العصر وتغتسل وتصلي وتوخر المغرب وتعجل العشاء وتغتسل وتصليهما جميعا وتغتسل للفجر
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #361
- Book Index
- 13
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
