হাদিসসমূহ
#357
সুনানে নাসাই - Menstruation and Istihadah
। মূসা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, জাহশের কন্যা সাত বছর যাবত ইস্তিহাযায় আক্রান্ত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ বিষয়ে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা হায়য নয়, বরং এটা শিরার রক্ত এবং তাকে নির্দেশ দিলেন যে, তিনি হায়যের সমপরিমাণ সময়ে সালাত আদায় করবেন না। এরপরে তিনি গোসল করবেন এবং সালাত আদায় করবেন। তিনি প্রত্যেক সালাতের সময় গোসল করতেন।
اخبرنا ابو موسى، قال حدثنا سفيان، عن الزهري، عن عمرة، عن عايشة، ان ابنة جحش، كانت تستحاض سبع سنين فسالت النبي صلى الله عليه وسلم فقال " ليست بالحيضة انما هو عرق " . فامرها ان تترك الصلاة قدر اقرايها وحيضتها وتغتسل وتصلي فكانت تغتسل عند كل صلاة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Menstruation and Istihadah
- Hadith Index
- #357
- Book Index
- 9
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
