হাদিসসমূহ
#340
সুনানে নাসাই - Water
। কুতায়বা (রহঃ) ... কাবশা বিনতে কাব ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। আবূ কাতাদা তার নিকট আগমন করলেন, তারপর বর্ণনাকারী কিছু বললেনঃ যার অর্থ এই, আমি তার জন্য পানি ভর্তি একটি উযুর পাত্র উপস্থিত করলাম। এমন সময় একটি বিড়াল তা হতে পান করল তারপর তিনি ঐ বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলাম যাতে সে পান করতে পারে। কাবশা বলেন, তখন আবূ কাতাদা দেখলেন, আমি তার দিকে তাকিয়ে আছি, তিনি বললেন, হে ভাতিজী! তুমি কি আশ্চর্য বোধ করছ? আমি বললাম হ্যাঁ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এরা (বিড়াল) অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী।
اخبرنا قتيبة، عن مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن حميدة بنت عبيد بن رفاعة، عن كبشة بنت كعب بن مالك، ان ابا قتادة، دخل عليها ثم ذكر كلمة معناها فسكبت له وضوءا فجاءت هرة فشربت منه فاصغى لها الاناء حتى شربت قالت كبشة فراني انظر اليه فقال اتعجبين يا ابنة اخي قلت نعم . قال ان رسول الله صلى الله عليه وسلم قال " انها ليست بنجس انما هي من الطوافين عليكم والطوافات
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Water
- Hadith Index
- #340
- Book Index
- 16
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
