হাদিসসমূহ
#251
সুনানে নাসাই - Purification
। আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আবদূর রহমান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। এক মহিলা তার হায়যের গোসল সম্বন্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করল। তিনি তাকে কিভাবে গোসল করতে হবে তা বললেন। তারপর বললেনঃ মিশ্ক মিশ্রিত একখণ্ড তুলা নিয়ে তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। সে বলল, তা দ্বারা কিভাবে পরিত্র হব? তখন রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [লজ্জায়] এভাবে মুখ ঢাকলেন [বর্ণনাকারী নিজ মুখ ঢেকে দেখালেন] এবং বললেনঃ সুবহানাল্লাহ! তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। আয়িশা (রাঃ) বলেনঃ তখন আমি ঐ মহিলাকে টেনে নিলাম এবং বললাম, এটা যেখানে রক্তের চিহ্ন আছে সেখানে লাগাবে।
اخبرنا عبد الله بن محمد بن عبد الرحمن، قال حدثنا سفيان، عن منصور، - وهو ابن صفية - عن امه، عن عايشة، رضى الله عنها ان امراة، سالت النبي صلى الله عليه وسلم عن غسلها من المحيض فاخبرها كيف تغتسل ثم قال " خذي فرصة من مسك فتطهري بها " . قالت وكيف اتطهر بها فاستتر كذا ثم قال " سبحان الله تطهري بها " . قالت عايشة رضى الله عنها فجذبت المراة وقلت تتبعين بها اثر الدم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #251
- Book Index
- 252
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
