হাদিসসমূহ
#230
সুনানে নাসাই - Purification
। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবূ জাফর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমর জাবির ইবনু আবদুল্লাহর সম্মুখে গোসলের ব্যাপারে সন্দেহে পতিত হলাম। তখন জাবির (রাঃ) বললেনঃ জানাবাতের গোসলে এক সা’ পানই যথেষ্ট। আমরা বললাম এক সা’ বা দুই সা’ কোনরূপেই যথেষ্ট নয়। জাবির বললেনঃ তোমাদের থেকে উত্তম ও অধিক কেশযুক্ত ব্যাক্তির (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্য তা যথেষ্ট হতো।
اخبرنا قتيبة بن سعيد، قال حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن ابي جعفر، قال تمارينا في الغسل عند جابر بن عبد الله فقال جابر يكفي من الغسل من الجنابة صاع من ماء . قلنا ما يكفي صاع ولا صاعان . قال جابر قد كان يكفي من كان خيرا منكم واكثر شعرا
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #230
- Book Index
- 231
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
