হাদিসসমূহ
#222
সুনানে নাসাই - Purification
। আমর ইবনু হিশাম (রহঃ) ... গুযায়ফ ইবনু হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করেন যে, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোন অংশে গোসল করতেন? তিনি বললেনঃ কোন সময় তিনি রাতের প্রথমভাগে গোসল করতেন আর কোন কোন সময় রাতের শেষভাগে গোসল করতেন। আমি বললাম, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি এই ব্যাপারে অবকাশ রেখেছেন।
اخبرنا عمرو بن هشام، قال حدثنا مخلد، عن سفيان، عن ابي العلاء، عن عبادة بن نسى، عن غضيف بن الحارث، انه سال عايشة - رضى الله عنها - اى الليل كان يغتسل رسول الله صلى الله عليه وسلم قالت ربما اغتسل اول الليل وربما اغتسل اخره . قلت الحمد لله الذي جعل في الامر سعة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #222
- Book Index
- 223
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
