হাদিসসমূহ
#210
সুনানে নাসাই - Purification
। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। উম্মে হাবীবা বিনতে জাহশ (রাঃ) সাত বছর ইস্তিহাযায় আক্রান্ত ছিলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ এটা হায়য নয়, বরং একটি শিরা মাত্র (যা থেকে রক্ত নির্গত হয়)। অতএব তিনি তার হায়যের মুদ্দত পরিমাণ সালাত (নামায/নামাজ) ত্যাগ করতে আদেশ দিলেন। তারপর গোসল করতে ও সালাত আদায় করতে বললেন। এরপর তিনি প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন।
اخبرنا محمد بن المثنى، قال حدثنا سفيان، عن الزهري، عن عمرة، عن عايشة، ان ام حبيبة بنت جحش، كانت تستحاض سبع سنين فسالت النبي صلى الله عليه وسلم فقال " ليست بالحيضة انما هو عرق " . فامرها ان تترك الصلاة قدر اقرايها وحيضتها وتغتسل وتصلي فكانت تغتسل عند كل صلاة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #210
- Book Index
- 211
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
