হাদিসসমূহ
#197
সুনানে নাসাই - Purification
। শু’য়াইব ইবনু ইউনুস (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ সত্যের ব্যাপারে লজ্জা করেন না, আমাকে বলুন, কোন নারী যদি স্বপ্নে এমন কিছু দেখে যা পুরুষ দেখে থাকে, এতে কি তারও গোসল ওয়াজিব হয়? তিনি বললেনঃ হ্যাঁ, যখন সে বীর্য দেখবে। এতে উম্মু সালামা হেসে দিলেন, তিনি বললেনঃ নারীরও কি স্বপ্নদোষ হয়? তখনরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা না হলে সন্তান মায়ের সদৃশ হয় কিরূপে?
اخبرنا شعيب بن يوسف، قال حدثنا يحيى، عن هشام، قال اخبرني ابي، عن زينب بنت ام سلمة، عن ام سلمة، ان امراة، قالت يا رسول الله ان الله لا يستحيي من الحق هل على المراة غسل اذا هي احتلمت قال " نعم اذا رات الماء " . فضحكت ام سلمة فقالت اتحتلم المراة فقال رسول الله صلى الله عليه وسلم " ففيم يشبهها الولد
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #197
- Book Index
- 198
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
