হাদিসসমূহ
#186
সুনানে নাসাই - Purification
। মুহাম্মদ ইবনু সালামা ও হারিস ইবনু মিসকীন (রহঃ) ... বুশায়র ইবনু ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। সুয়ায়দ ইবনু নু’মান (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন যে, তিনি খায়বার যুদ্ধের বৎসর একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলেন। যখন তাঁরা সাহবা নামক স্থানে পৌঁছলেন – আর তা খায়বারের শেষ সীমায় অবস্থিত, তখন তিনি আসরের সালাত (নামায/নামাজ) আদায় করলেন। পরে তিনি কিছু খাদ্যদ্রব্য চাইলে তাঁর নিকট কেবল কিছু ছাতু পরিবেশন করা হল। তার আদেশক্রমে তা পানির সাথে মেশানো হল, তারপর তিনি তা খেলেন আর আমরাও তা খেলাম। তারপর তিনি মাগরিবের সালাত (নামায/নামাজ) আদায়ের জন্য প্রস্তুত হলেন এবং কুলি করলেন আর আমরাও কুলি করলাম। পরে সালাত (নামায/নামাজ) আদায় করলেন অথচ আর উযূ (ওজু/অজু/অযু) করলেন না।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، - واللفظ له - عن ابن القاسم، قال حدثني مالك، عن يحيى بن سعيد، عن بشير بن يسار، مولى بني حارثة ان سويد بن النعمان، اخبره انه، خرج مع رسول الله صلى الله عليه وسلم عام خيبر حتى اذا كانوا بالصهباء وهي من ادنى خيبر صلى العصر ثم دعا بالازواد فلم يوت الا بالسويق فامر به فثري فاكل واكلنا ثم قام الى المغرب فتمضمض وتمضمضنا ثم صلى ولم يتوضا
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #186
- Book Index
- 187
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
