হাদিসসমূহ
#183
সুনানে নাসাই - Purification
। মুহাম্মদ ইবনু আবদুল আ’লা (রহঃ) ... সুলায়মান ইবনু ইয়াসির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উম্মে সালমার নিকট গেলাম। তিনি আমার নিকট বর্ণনা করলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ ব্যতীত (সহবাস জনিত কারণে) জানাবাত অবস্থায় ভোর করতেন এবং সিয়ামও পালন করতেন। বর্ণনাকারী রাবীদের মধ্যে খালিদ বলেন যে, এ হাদীসের সাথে এও বর্ণনা করেছেন যে, একদা উম্মে সালমা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ভূনা গোশত রাখলেন। তিনি তা হতে কিছু খেলেন। পরে সালাত (নামায/নামাজ)-এর জন্য প্রস্তুত হলেন কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করলেন না।
اخبرنا محمد بن عبد الاعلى، قال حدثنا خالد، قال حدثنا ابن جريج، عن محمد بن يوسف، عن سليمان بن يسار، قال دخلت على ام سلمة فحدثتني ان رسول الله صلى الله عليه وسلم كان يصبح جنبا من غير احتلام ثم يصوم . وحدثنا مع هذا الحديث انها حدثته انها قربت الى النبي صلى الله عليه وسلم جنبا مشويا فاكل منه ثم قام الى الصلاة ولم يتوضا
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #183
- Book Index
- 184
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
