হাদিসসমূহ
#174
সুনানে নাসাই - Purification
। ইবরাহীম ইবনু ইয়াকুব (রহঃ) ... আবদুর রহমান ইবনু আমর আল-আওযায়ী (রহঃ) থেকে বর্ণিত। তিনি মুত্তালিব ইবনু আবদুল্লাহ ইবনু হানতাব (রাঃ) কে বলতে শুনেছেন যে, ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ আগুন স্পর্শ করার কারণে কি ঐ খাদ্যের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতে হবে যাকে আমি আল্লাহর কিতাবে (কুরআনে) হালাল পেয়েছি? এতদশ্রবণে আবূ হুরায়রা (রাঃ) কতকগুলো পাথর টুকরা একত্রিত করলেন এবং বললেন আমি এই কংকর পরিমাণ সাক্ষ্য দিচ্ছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উযূ (ওজু/অজু/অযু) করবে ঐ সকল বস্তু হতে যা আগুন স্পর্শ করেছে।
اخبرنا ابراهيم بن يعقوب، قال حدثنا عبد الصمد بن عبد الوارث، قال حدثنا ابي، عن حسين المعلم، قال حدثني يحيى بن ابي كثير، عن عبد الرحمن بن عمرو الاوزاعي، انه سمع المطلب بن عبد الله بن حنطب، يقول قال ابن عباس اتوضا من طعام اجده في كتاب الله حلالا لان النار مسته فجمع ابو هريرة حصى فقال اشهد عدد هذا الحصى ان رسول الله صلى الله عليه وسلم قال " توضيوا مما مست النار
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #174
- Book Index
- 175
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiDaif
