হাদিসসমূহ
#40
সুনানে নাসাই - Purification
। ইয়াকূব ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তো তোমাদের জন্য পিতৃতুল্য। আমি তোমাদেরকে শিক্ষা দেই। তোমাদের মধ্যে কেউ যখন পেশাব-পায়খানার স্থানে যাবে, তখন সে যেন কিবলার দিকে ফিরে অথবা কিবলাকে পেছনে রেখে না বসে। আর ডান হাতে যেন পবিত্রতা অর্জন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পাথর (ঢেলা) ব্যবহার করতে হুকুম করতেন এবং গোবর ও হাড়কে ঢেলা হিসেবে ব্যবহার করতে নিষেধ করতেন।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا يحيى، - يعني ابن سعيد - عن محمد بن عجلان، قال اخبرني القعقاع، عن ابي صالح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " انما انا لكم مثل الوالد اعلمكم اذا ذهب احدكم الى الخلاء فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستنج بيمينه " وكان يامر بثلاثة احجار ونهى عن الروث والرمة
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Purification
- Hadith Index
- #40
- Book Index
- 40
Grades
- Abu GhuddahHasan Sahih
- Al-AlbaniHasan Sahih
- Zubair Ali ZaiIsnaad Hasan
