হাদিসসমূহ
#5242
সুনানে আবু দাউদ - General Behavior
। বুরাইদাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মানুষের শরীরে তিনশো ষাটটি গ্রন্থি রয়েছে। তার প্রতিটি জোড়ার জন্য সাদাকাহ করা উচিত। লোকজন বললো, কেউ কি এতো সাদাকাহ করতে সক্ষম, হে আল্লাহর নবী! তিনি বললেনঃ তুমি মসজিদের শ্লেষ্মা পুতে দিবে এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবে। তুমি যদি তাও না পারো তাহলে চাশতের সময় দু’ রাক‘আত সালাত আদায় করবে, এতেই তোমার জন্য যথেষ্ট হবে।[1] সহীহ।
حدثنا احمد بن محمد المروزي، قال حدثني علي بن حسين، حدثني ابي قال، حدثني عبد الله بن بريدة، قال سمعت ابي بريدة، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " في الانسان ثلاثماية وستون مفصلا فعليه ان يتصدق عن كل مفصل منه بصدقة " . قالوا ومن يطيق ذلك يا نبي الله قال " النخاعة في المسجد تدفنها والشىء تنحيه عن الطريق فان لم تجد فركعتا الضحى تجزيك
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- General Behavior
- Hadith Index
- #5242
- Book Index
- 470
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
