হাদিসসমূহ
#5236
সুনানে আবু দাউদ - General Behavior
। আল-আ‘মাশ (রহঃ) এ সনদে উল্লেখিত হাদীস বর্ণনা করেন। তাতে রয়েছেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। ‘আমরা তখন আমাদের জীর্ণশীর্ণ ঘরটি মেরামত করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা কি হচ্ছে? ‘আমরা বললাম, আমাদের এ জীর্ণশীর্ণ কুঁড়ে ঘরটি মেরামত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তো দেখছি এ জীর্ণ ঘরের চাইতেও নির্দেশ দ্রুত ধাবমান।[1] সহীহ।
حدثنا عثمان بن ابي شيبة، وهناد، - المعنى - قالا حدثنا ابو معاوية، عن الاعمش، باسناده بهذا قال مر على رسول الله صلى الله عليه وسلم ونحن نعالج خصا لنا وهى فقال " ما هذا " . فقلنا خص لنا وهى فنحن نصلحه . فقال رسول الله صلى الله عليه وسلم " ما ارى الامر الا اعجل من ذلك
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- General Behavior
- Hadith Index
- #5236
- Book Index
- 464
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautHasan Sahih
- Zubair Ali ZaiSahih
