হাদিসসমূহ
#5195
সুনানে আবু দাউদ - General Behavior
। ইমরান ইবনু হুসাইন (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললো, আসসালামু আলাইকুম। তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দশ নেকি। এরপর আরেকজন এসে বললো, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ বিশ নেকী। অতঃপর আরেকজন এসে বললো, আসসালামু আলাইকুম ওয়া রহমতাল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও জবাব দিলেনঃ লোকটি বসলো। তিনি বললেনঃ ত্রিশ নেকি।[1] সহীহ।
حدثنا محمد بن كثير، اخبرنا جعفر بن سليمان، عن عوف، عن ابي رجاء، عن عمران بن حصين، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم . فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم " عشر " . ثم جاء اخر فقال السلام عليكم ورحمة الله . فرد عليه فجلس فقال " عشرون " . ثم جاء اخر فقال السلام عليكم ورحمة الله وبركاته . فرد عليه فجلس فقال " ثلاثون
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- General Behavior
- Hadith Index
- #5195
- Book Index
- 423
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Zubair Ali ZaiDaif
