হাদিসসমূহ
#5181
সুনানে আবু দাউদ - General Behavior
। আবূ মূসা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি উমার (রাঃ)-এর নিকট এসে তিনবার এভাবে অনুমতি চাইলেনঃ আবূ মূসা অনুমতি চাচ্ছে; আল-আশ‘আরী অনুমতি চাচ্ছে এবং আব্দুল্লাহ ইবনু কাইস অনুমতি চাচ্ছে। কিন্তু তিনি তাকে অনুমতি না দেয়ায় আবূ মূসা (রাঃ) ফিরে যেতে লাগলেন। উমার (রাঃ) তাকে ডেকে এনে প্রশ্ন করলেন, কিসে আপনাকে ফেরত যেতে বাধ্য করলো? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ অনুমতি চাইবে তিনবার। যদি তাকে অনুমতি দেয় হয় তো ভালো, অন্যথায় ফিরে যাবে। উমার (রাঃ) বললেন, এর স্বপক্ষে আমাকে প্রমাণ দিন। অতএব তিনি গিয়ে সাক্ষী নিয়ে এসে বললেন, এই উবাই। উবাই (রাঃ) বললেন, হে উমার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণকে শাস্তিদাতা হবেন না। উমার (রাঃ) বললেন, আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণকে শাস্তি দিবো না।[1] সনদ হাসান।
حدثنا مسدد، حدثنا عبد الله بن داود، عن طلحة بن يحيى، عن ابي بردة، عن ابي موسى، انه اتى عمر فاستاذن ثلاثا فقال يستاذن ابو موسى يستاذن الاشعري يستاذن عبد الله بن قيس فلم يوذن له فرجع فبعث اليه عمر ما ردك قال قال رسول الله صلى الله عليه وسلم " يستاذن احدكم ثلاثا فان اذن له والا فليرجع " . قال ايتني ببينة على هذا . فذهب ثم رجع فقال هذا ابى فقال ابى يا عمر لا تكن عذابا على اصحاب رسول الله صلى الله عليه وسلم . فقال عمر لا اكون عذابا على اصحاب رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- General Behavior
- Hadith Index
- #5181
- Book Index
- 409
Grades
- Al-AlbaniHasan Isnaad
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan Isnaad
- Zubair Ali ZaiSahih Muslim (2154)
