হাদিসসমূহ
#5177
সুনানে আবু দাউদ - General Behavior
। রিবঈ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, বনী আমিরের এক লোক আমাকে বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এক ঘরে অবস্থানকালে তাঁর নিকট প্রবেশের জন্য অনুমতি চেয়ে বললেন, আমি কি আসবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খাদেমকে বললেন, তুমি বের হয়ে তার নিকট গিয়ে তাকে অনুমতি নেয়ার নিয়ম শিখিয়ে দাও। তুমি তাকে বলো, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? লোকটি একথা শুনে বললো, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে ভেতরে প্রবেশ করলো।[1] সহীহ।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو الاحوص، عن منصور، عن ربعي، قال حدثنا رجل، من بني عامر انه استاذن على النبي صلى الله عليه وسلم وهو في بيت فقال الج فقال النبي صلى الله عليه وسلم لخادمه " اخرج الى هذا فعلمه الاستيذان فقل له قل السلام عليكم اادخل " . فسمعه الرجل فقال السلام عليكم اادخل فاذن له النبي صلى الله عليه وسلم فدخل
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- General Behavior
- Hadith Index
- #5177
- Book Index
- 405
Grades
- Al-AlbaniSahih
- Shuaib Al ArnautSahih Lighairihi
- Zubair Ali ZaiIsnaad Sahih
