হাদিসসমূহ
#5126
সুনানে আবু দাউদ - General Behavior
। আবূ যার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়কে ভালোবাসলে কিন্তু তারা যে ধরণের আমল করে সে অনুরূপ আমল করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবূ যার! তুমি যাদেরকে ভালোবাসলো তাদের দলভুক্ত হবে। তিনি বললেন, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথী হবে। বর্ণনাকারী বলেন, আবূ যার (রাঃ) একই কথার পুনরাবৃত্তি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও একই উত্তর দেন।[1] সহীহ।
حدثنا موسى بن اسماعيل، حدثنا سليمان، عن حميد بن هلال، عن عبد الله بن الصامت، عن ابي ذر، انه قال يا رسول الله الرجل يحب القوم ولا يستطيع ان يعمل كعملهم . قال " انت يا ابا ذر مع من احببت " . قال فاني احب الله ورسوله . قال " فانك مع من احببت " . قال فاعادها ابو ذر فاعادها رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- General Behavior
- Hadith Index
- #5126
- Book Index
- 354
Grades
- Al-AlbaniSahih Isnaad
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih Isnaad
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
