হাদিসসমূহ
#5040
সুনানে আবু দাউদ - General Behavior
। ইয়াঈশ ইবনু তিখফাহ ইবনু কায়িস আল-গিফারী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আসহাবে সুফফার সদস্য ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আয়িশাহ (রাঃ)-এর ঘরে যেতে বললেন। আমরা সেখানে গেলে তিনি বললেনঃ হে আয়িশাহ! আমাদের আহারের ব্যবস্থা করো। তিনি হাশীশা পরিবেশন করলেন এবং আমরা খেলাম। তারপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে আয়িশাহ! আমাদেরকে আরো খাবার দাও! এবার তিনি কবুতরের মতো সামান্য হায়সা নিয়ে আসলেন এবং আমরা খেয়ে নিলাম। তারপর তিনি বললেন, হে আয়িশাহ! আমাদেরকে পান করাও। অতঃপর তিনি এক গামলা দুধ আনলেন এবং আমরা পান করলাম। পুনরায় তিনি আয়িশাহ (রাঃ)-এর নিকট পানীয় চাইলে তিনি ছোট এক পেয়ালা পরিবেশন করলেন এবং আমরা তা পান করলাম। এবার তিনি বললেনঃ ইচ্ছা করলে তোমরা এখানে ঘুমাতে পারো নতুবা মসজিদে চলে যাও। আমার পিতা বলেন, আমার বুকের ব্যাথার কারণে আমি মসজিদে উপুড় হয়ে শুয়ে থাকতাম। এমতাবস্থায় এক ব্যক্তি আমাকে তাঁর পা দিয়ে নাড়া দিয়ে বললেন, এভাবে শোয়া আল্লাহ ঘৃণা করেন। বর্ণনাকারী বলেন, আমি চোখ তুলে দেখলাম যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।[1] যঈফ মুযতারিব।
حدثنا محمد بن المثنى، وحدثنا معاذ بن هشام، قال حدثني ابي، عن يحيى بن ابي كثير، قال حدثنا ابو سلمة بن عبد الرحمن، عن يعيش بن طخفة بن قيس الغفاري، قال كان ابي من اصحاب الصفة فقال رسول الله صلى الله عليه وسلم " انطلقوا بنا الى بيت عايشة " . فانطلقنا فقال " يا عايشة اطعمينا " . فجاءت بحشيشة فاكلنا ثم قال " يا عايشة اطعمينا " . فجاءت بحيسة مثل القطاة فاكلنا ثم قال " يا عايشة اسقينا " . فجاءت بعس من لبن فشربنا ثم قال " يا عايشة اسقينا " . فجاءت بقدح صغير فشربنا ثم قال " ان شيتم بتم وان شيتم انطلقتم الى المسجد " . قال فبينما انا مضطجع في المسجد من السحر على بطني اذا رجل يحركني برجله فقال " ان هذه ضجعة يبغضها الله " . قال فنظرت فاذا رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- General Behavior
- Hadith Index
- #5040
- Book Index
- 268
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif
- Zubair Ali ZaiSahih
