হাদিসসমূহ
#4753
সুনানে আবু দাউদ - Model Behavior of the Prophet
। আল-বারা‘আ ইবনু আযিব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাযায় শরীক হওয়ার জন্য রওয়ানা হয়ে কবরের নিকট গেলাম। কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন এবং আমরাও তাঁর চারিদিকে নীরবে তাঁকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তাঁর হাতে ছিলো একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে দু’ বা তিনবার বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাও। বর্ণনাকারী জারীর তার আরো উল্লেখ করেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখনই তাকে বলা হয়, হে অমুক! তোমার রব কে? তোমার দীন কি এবং তোমার নবী কে? হান্নাদ (রহঃ) বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অতঃপর তার নিকট দু’ জন ফিরিশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দীন কি? সে বলে, আমার দীন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল। তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির বর্ণিত হাদীসে রয়েছেঃ এটাই হলো আল্লাহর এ বাণীর অর্থঃ ‘‘যারা এ শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপথ প্রতিষ্ঠিত রাখবেন।’’ (সূরা ইবরাহীমঃ ২৭) এরপর বর্ণনাকারী জারির ও হান্নাদ উভয়ে একইরূপ বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণ করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পড়িয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরো বলেন, ঐ দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরের ফিরিয়ে আনা হয় এবং দু’ জন ফিরিশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়! আমি কিছুই জানি না। তারপর ঐ তারা প্রশ্ন করেন, তোমার দ্বীন কি? সে বলে, হায়! আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায়! আমি তো জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলছে। সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আর তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার একদিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে রয়েছেঃ তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফিরিশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে, যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে স্বজোরে আঘাত করতে থাকে, এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে। যা মানুষ ও জীন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্ট জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর (শাস্তি অব্যাহত রাখার জন্য) পুনরায় তাতে রূহ ফেরত দেয়া হয়।[1] সহীহ।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، ح وحدثنا هناد بن السري، حدثنا ابو معاوية، - وهذا لفظ هناد - عن الاعمش، عن المنهال، عن زاذان، عن البراء بن عازب، قال : خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الانصار، فانتهينا الى القبر ولما يلحد، فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كانما على رءوسنا الطير، وفي يده عود ينكت به في الارض، فرفع راسه فقال : " استعيذوا بالله من عذاب القبر " . مرتين او ثلاثا - زاد في حديث جرير ها هنا - وقال : " وانه ليسمع خفق نعالهم اذا ولوا مدبرين حين يقال له : يا هذا من ربك وما دينك ومن نبيك " . قال هناد قال : " وياتيه ملكان فيجلسانه فيقولان له : من ربك فيقول : ربي الله . فيقولان له : ما دينك فيقول : ديني الاسلام . فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم قال فيقول : هو رسول الله صلى الله عليه وسلم . فيقولان : وما يدريك فيقول : قرات كتاب الله فامنت به وصدقت " . زاد في حديث جرير : " فذلك قول الله عز وجل { يثبت الله الذين امنوا } " . الاية . ثم اتفقا قال : " فينادي مناد من السماء : ان قد صدق عبدي فافرشوه من الجنة، وافتحوا له بابا الى الجنة والبسوه من الجنة " . قال : " فياتيه من روحها وطيبها " . قال : " ويفتح له فيها مد بصره " . قال : " وان الكافر " . فذكر موته قال : " وتعاد روحه في جسده وياتيه ملكان فيجلسانه فيقولان : من ربك فيقول : هاه هاه هاه لا ادري . فيقولان له : ما دينك فيقول : هاه هاه لا ادري . فيقولان : ما هذا الرجل الذي بعث فيكم فيقول : هاه هاه لا ادري . فينادي مناد من السماء : ان كذب فافرشوه من النار والبسوه من النار، وافتحوا له بابا الى النار " . قال : " فياتيه من حرها وسمومها " . قال : " ويضيق عليه قبره حتى تختلف فيه اضلاعه " . زاد في حديث جرير قال : " ثم يقيض له اعمى ابكم معه مرزبة من حديد، لو ضرب بها جبل لصار ترابا " . قال : " فيضربه بها ضربة يسمعها ما بين المشرق والمغرب الا الثقلين فيصير ترابا " . قال : " ثم تعاد فيه الروح
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Model Behavior of the Prophet
- Hadith Index
- #4753
- Book Index
- 158
Grades
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
