হাদিসসমূহ
#4268
সুনানে আবু দাউদ - Trials and Fierce Battles
। আল-আহনাফ ইবনু কাইস সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি যুদ্ধে যাওয়ার জন্য রওয়ানা হলাম। আবূ বাকরাহ (রাঃ) আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, তুমি ফিরে যাও। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দু’ মুসলিম তরবারি নিয়ে পরস্পরের বিরুদ্ধে অবতীর্ণ হলে হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামে যাবে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! হত্যাকারী তো জাহান্নামে যাবেই তবে নিহত ব্যক্তি কেন যাবে? তিনি বললেনঃ নিশ্চয়ই সেও তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করতে সংকল্পবদ্ধ।[1] সহীহ।
حدثنا ابو كامل، حدثنا حماد بن زيد، عن ايوب، ويونس، عن الحسن، عن الاحنف بن قيس، قال خرجت وانا اريد، - يعني في القتال - فلقيني ابو بكرة فقال ارجع فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا تواجه المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار " . قال يا رسول الله هذا القاتل فما بال المقتول قال " انه اراد قتل صاحبه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Trials and Fierce Battles
- Hadith Index
- #4268
- Book Index
- 29
Grades
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (31) Sahih Muslim (2888)
