হাদিসসমূহ
#4192
সুনানে আবু দাউদ - Combing the Hair
। আব্দুল্লাহ ইবনু জা‘ফার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা‘ফার (রাঃ)-এর পরিবারকে তিনদিন শোক পালনের সুযোগ দিলেন। অতঃপর তিনি তাদের নিকট এসে বললেনঃ আজকের পর থেকে তোমরা তোমার ভাইয়ের জন্য আর কাঁদবে না। অতঃপর বললেনঃ আমার ভাইয়ের ছেলেদের নিয়ে এসো। অতঃপর আমাদেরকে তাঁর কাছে আনা হলো। আমরা যেন পাখীর বাচ্চার ন্যায় অসহায়। তিনি বললেনঃ আমার নিকট নাপিত ডেকে আনো। (নাপিত এলে) তিনি তাকে মাথা মুড়ানোর আদেশ দিলে সে আমাদের মাথা মুড়িয়ে দিলো।[1] সহীহ।
حدثنا عقبة بن مكرم، وابن المثنى، قالا حدثنا وهب بن جرير، حدثنا ابي قال، سمعت محمد بن ابي يعقوب، يحدث عن الحسن بن سعد، عن عبد الله بن جعفر، ان النبي صلى الله عليه وسلم امهل ال جعفر ثلاثا ان ياتيهم ثم اتاهم فقال " لا تبكوا على اخي بعد اليوم " . ثم قال " ادعوا لي بني اخي " . فجيء بنا كانا افرخ فقال " ادعوا لي الحلاق " . فامره فحلق رءوسنا
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Combing the Hair
- Hadith Index
- #4192
- Book Index
- 34
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
