হাদিসসমূহ
#4028
সুনানে আবু দাউদ - Clothing
। মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লম্বা ঢিলা জামা বণ্টন করেন; কিন্তু মাখরামাহ (রাঃ)-কে কিছু দেননি। মাখরামাহ (রাঃ) বললেন, হে বৎস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে চলো। অতঃপর তার সঙ্গে আমি সেখানে গেলাম। তিনি বললেন, ভিতরে প্রবেশ করে তার নিকট আমার আসার সংবাদ দাও। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে ডাকলে তিনি একটি লম্বা ঢিলা জামা পরিহিত অবস্থায় বেরিয়ে এসে বললেনঃ আমি তোমার জন্য এটা লুকিয়ে রেখেছিলাম। মাখরামাহ (রাঃ) তাঁর দিকে তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এবার মাখরামাহ খুশী হয়েছে।[1] সহীহ।
حدثنا قتيبة بن سعيد، ويزيد بن خالد بن موهب، - المعنى - ان الليث، - يعني ابن سعد - حدثهم عن عبد الله بن عبيد الله بن ابي مليكة، عن المسور بن مخرمة، انه قال قسم رسول الله صلى الله عليه وسلم اقبية ولم يعط مخرمة شييا فقال مخرمة يا بنى انطلق بنا الى رسول الله صلى الله عليه وسلم فانطلقت معه قال ادخل فادعه لي قال فدعوته فخرج اليه وعليه قباء منها فقال " خبات هذا لك " . قال فنظر اليه - زاد ابن موهب - مخرمة - ثم اتفقا - قال رضي مخرمة . قال قتيبة عن ابن ابي مليكة لم يسمه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Clothing
- Hadith Index
- #4028
- Book Index
- 9
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (2599) Sahih Muslim (1058)
