হাদিসসমূহ
#4017
সুনানে আবু দাউদ - Hot Baths
। বাহয ইবনু হাকীম থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো? তিনি বলেনঃ তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সকলের সামনে তা আবৃত রাখো। বর্ণনাকারী বলেনঃ যতদূর সম্ভব কেউ যেন অন্যের গোপন অঙ্গের দিকে না তাকায়। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি বলেনঃ লজ্জার ব্যাপারে আল্লাহ মানুষের চেয়ে অধিক হকদার।[1] সহীহ।
حدثنا عبد الله بن مسلمة، حدثنا ابي ح، وحدثنا ابن بشار، حدثنا يحيى، نحوه عن بهز بن حكيم، عن ابيه، عن جده، قال قلت يا رسول الله عوراتنا ما ناتي منها وما نذر قال " احفظ عورتك الا من زوجتك او ما ملكت يمينك " . قال قلت يا رسول الله اذا كان القوم بعضهم في بعض قال " ان استطعت ان لا يرينها احد فلا يرينها " . قال قلت يا رسول الله اذا كان احدنا خاليا قال " الله احق ان يستحيا منه من الناس
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Hot Baths
- Hadith Index
- #4017
- Book Index
- 9
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
