হাদিসসমূহ
#3930
সুনানে আবু দাউদ - The Book of Manumission of Slaves
। আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, বারীরাহ তার চুক্তি মোতাবেক মূল্য পরিশোধে সাহায্য চাইতে এসে বললো, আমি আমার মনিব পরিবারের সাথে প্রতি বছর এক উকিয়া করে নয় উকিয়া দেয়ার চুক্তিতে দলীল করেছি। কাজেই আপনি আমাকে সাহায্য করুন। তিনি বলেন, তোমার মনিব পরিবার সম্মত হলে চুক্তির পুরো মূল্য একসঙ্গে আদায় করে তোমাকে মুক্ত করবো। আর আমি হবো তোমার উত্তরাধিকারী। এ প্রস্তাব নিয়ে বাঁদী তার মনিবের নিকট গেলো। অতঃপর যুহরীর বর্ণিত হাদীসের অনুরূপ। তবে যুহরীর বর্ণনার শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথাটুকু রয়েছেঃ মানুষের কী হলো যে, তাদের কেউ বলে, হে অমুক! তুমি আযাদ করে দাও, কিন্তু উত্তরাধিকার স্বত্ব আমার। অথচ নিঃসন্দেহে উত্তরাধিকার স্বত্ব আযাদকারীর জন্যই নির্ধারিত।[1] সহীহ।
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، - رضى الله عنها - قالت جاءت بريرة لتستعين في كتابتها فقالت اني كاتبت اهلي على تسع اواق في كل عام اوقية فاعينيني . فقالت ان احب اهلك ان اعدها عدة واحدة واعتقك ويكون ولاوك لي فعلت . فذهبت الى اهلها وساق الحديث نحو الزهري زاد في كلام النبي صلى الله عليه وسلم في اخره " ما بال رجال يقول احدهم اعتق يا فلان والولاء لي انما الولاء لمن اعتق
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Book of Manumission of Slaves
- Hadith Index
- #3930
- Book Index
- 5
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (2563) Sahih Muslim (1504)
