হাদিসসমূহ
#3894
সুনানে আবু দাউদ - Medicine
। ইয়াযীদ ইবনু আবূ উবাইদাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি সালামাহ (রাঃ)-এর পায়ের গোছায় একটি ক্ষত চিহ্ন দেখে বললাম, এটা কি? তিনি বলেন, খায়বার যুদ্ধে এখানে আঘাত পেয়েছিলাম। লোকেরা বলতে লাগলো যে, সালামাহ আহত হয়েছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমার নিকট আনা হলে তিনি আমার ক্ষতস্থানে তিনবার ফুঁ দিলেন। ফলে আজ পর্যন্ত আমি তাতে কোনো ব্যথা অনুভব করি না।[1] সহীহ।
حدثنا احمد بن ابي سريج الرازي، اخبرنا مكي بن ابراهيم، حدثنا يزيد بن ابي عبيد، قال رايت اثر ضربة في ساق سلمة فقلت ما هذه قال اصابتني يوم خيبر فقال الناس اصيب سلمة فاتي بي رسول الله صلى الله عليه وسلم فنفث في ثلاث نفثات فما اشتكيتها حتى الساعة
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Medicine
- Hadith Index
- #3894
- Book Index
- 40
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (4206)
