হাদিসসমূহ
#3795
সুনানে আবু দাউদ - Foods
। সাবিত ইবনু ওয়াদি‘আহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সামরিক অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। আমরা কিছু দব্ব ধরলাম। সাবিত (রাঃ) বলেন, আমি একটি দব্ব ভূনা করে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে রাখলে তিনি একটি কাঠ উঠিয়ে তা দিয়ে এর আঙ্গুল গণনা করলেন। অতঃপর তিনি বললেনঃ বনী ইসরাঈলের একটি সম্প্রদায়কে যমীনের বুকে একটি বিচরণশীল প্রাণীতে রূপান্তরিত করে দেয়া হয়েছিল। আমি জানি না, সেটা কোন প্রাণী? বর্ণনাকারী বলেন, তিনি তা খেলেন না এবং খেতে নিষেধও করলেন না।[1] সহীহ।
حدثنا عمرو بن عون، اخبرنا خالد، عن حصين، عن زيد بن وهب، عن ثابت بن وديعة، قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جيش فاصبنا ضبابا - قال - فشويت منها ضبا فاتيت رسول الله صلى الله عليه وسلم فوضعته بين يديه - قال - فاخذ عودا فعد به اصابعه ثم قال " ان امة من بني اسراييل مسخت دواب في الارض واني لا ادري اى الدواب هي " . قال فلم ياكل ولم ينه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Foods
- Hadith Index
- #3795
- Book Index
- 60
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Zubair Ali ZaiSahih
