হাদিসসমূহ
#3790
সুনানে আবু দাউদ - Foods
। খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হায়ওয়াতের বর্ণনায় রয়েছেঃ তিনি হিংস্র জন্তুর গোশত খেতেও নিষেধ করেছেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইমাম মালিক (রহঃ) এ মত পোষণ করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ঘোড়ার গোশত খাওয়া দোষের কিছু নয় এবং উপরোক্ত হাদীস মোতাবেক আমল করা হয় না। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীস মানসূখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একদল সাহাবী ঘোড়ার গোশত খেয়েছেন। ইবনু যুবায়র, ফাদালাহ ইবনু উবাইদ, আনাস ইবনু মালিক, আসমা বিনতু আবূ বাকর, সুওয়াইদ ইবনু গাফালাহ (রহঃ) ও ‘আলকামাহ (রহঃ) তাদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরাইশগণ ঘোড়া যবাহ করতো।[1] দুর্বল।
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Foods
- Hadith Index
- #3790
- Book Index
- 55
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif
- Zubair Ali ZaiDaif